অনলাইন সংস্করণ
২১:৫২, ১০ আগস্ট, ২০২৬
প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও করপোরেট ব্যক্তিত্ব মারুফ সাত্তার আলী।
এর আগে, ২০২৫ সালের রোববার (৩ আগস্ট) ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও পরিচালনা পরিষদের ১৪১তম বোর্ড সভায় মারুফ সাত্তার আলীকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল।
প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি বাংলাদেশের একটি নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে মোটরযান, অগ্নি, মেরিন, ইঞ্জিনিয়ারিং, দুর্ঘটনাসহ বিভিন্ন ধরনের সাধারণ বীমা সেবা রয়েছে।
কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৬৩টি শাখা রয়েছে।