ঢাকা সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

ইরানের বিরুদ্ধে মার্কিন নতুন নিষেধাজ্ঞা ঘোষণার জন্য আন্তর্জাতিক বিনিয়োগকারীরা অপেক্ষা করায় এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম কমেছে।

আজ সোমবার (২৪ আগস্ট) সকালে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার লেনদেনের শুরুতে অপরিশোধিত বেঞ্চমার্ক ব্র্যান্ড ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৯৩.৪৫ ডলারে নেমে এসেছে এবং একই সাথে মার্কিন জ্বালানি তেলের দামও ১ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৮৬.১৪ ডলারে বিক্রি হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, ইরানের জন্য একটি অর্থনৈতিক 'ডি-ডে' আসতে চলেছে। নতুন এই নিষেধাজ্ঞাগুলোর বিষয়ে বিস্তারিত জানাতে তিনি আজ সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলন আহ্বান করেছেন।

জ্বালানি তেল,বিশ্ববাজার,কমলো,দাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত