ঢাকা রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বিশ্ববাজারের তেলের দাম ৯০ ডলার ছাড়াল

বিশ্ববাজারের তেলের দাম ৯০ ডলার ছাড়াল

হরমুজ প্রণালিতে হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের উত্তাপ। আর সেই উত্তাপের আঁচ এবার সরাসরি গিয়ে পড়েছে বিশ্ববাজারের তেলের দামে। ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলা এবং এর জবাবে তেহরানের পাল্টা আক্রমণের পর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ব্রেন্ট ক্রুডের দাম ৯০ ডলার ছাড়িয়ে গেছে।

একই সঙ্গে বেড়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও।

সোমবার বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৫১ ডলার বা ২ দশমিক ৮৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৬১ ডলারে ওঠে। আর ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ১৩ ডলার বা ২ দশমিক ৫৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮৫ দশমিক ৫৩ ডলারে।

সবচেয়ে বড় উদ্বেগ এখন হরমুজ প্রণালি নিয়ে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ যে গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয়, সেখানে সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের ধাক্কার আশঙ্কা তৈরি হতে পারে। ফলে প্রশ্ন উঠছে—এটি কি তেলের দামে সাময়িক উল্লম্ফন, নাকি সামনে আরও বড় মূল্যবিস্ফোরণ অপেক্ষা করছে?

৯০ ডলার,তেলের দাম,বিশ্ববাজার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত