ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বিশ্ববাজারে এক মাসে সর্বনিম্ন দামে সোনা

বিশ্ববাজারে এক মাসে সর্বনিম্ন দামে সোনা

আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে সোনার দাম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ কমে প্রতি ট্রয় আউন্স ৪ হাজার ২৬৬.৪৯ ডলারে নেমেছে বলে জানিয়েছে রয়টার্স।

এর আগের দিন সোমবারও সোনার দামে বড় ধরনের পতন হয়েছিল। এতে ৭ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে স্পট গোল্ড, যা প্রায় এক মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে সর্বনিম্ন দাম।

একই দিনে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩০৭.৪০ ডলারে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে বাজারে সতর্কতা বেড়েছে, যার চাপ পড়েছে সোনার দামে।

দুই দিনের বৈঠক শেষে বুধবার ফেডের নীতিগত সুদের হার ঘোষণা করার কথা রয়েছে। বাজারের ধারণা, ফেড ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়াতে পারে। সুদের হার বাড়লে সাধারণত সোনার ওপর চাপ তৈরি হয়, কারণ সোনা থেকে সুদের আয় পাওয়া যায় না। ফলে সুদবাহী সম্পদের তুলনায় সোনায় বিনিয়োগের আকর্ষণ কমে যায়।

এদিকে, সর্বশেষ তথ্যে দেখা গেছে, আগস্টে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যস্ফীতি বেড়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতির একটি গুরুত্বপূর্ণ মূল সূচক চার মাসের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। এতে দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় থাকতে পারে—এমন প্রত্যাশা আরও জোরালো হয়েছে।

শুধু সোনাই নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রুপার দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৬২.৮০ ডলারে নেমেছে। প্ল্যাটিনামের দাম ১ শতাংশ কমে ১ হাজার ৭৪২.৭৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.১ শতাংশ কমে ১ হাজার ২৮২.৭৯ ডলারে দাঁড়িয়েছে।

দেশের বাজারে স্বর্ণের দাম--- বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকার বিক্রি হচ্ছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়। ২১ ক্যারেট: ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেট: ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা।

সোনা,সর্বনিম্ন দাম,এক মাস,বিশ্ববাজার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত