ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

কর্মকর্তাদের দক্ষতা যত বাড়বে, দাপ্তরিক সেবা তত জনবান্ধব হবে: বেরোবি উপাচার্য

কর্মকর্তাদের দক্ষতা যত বাড়বে, দাপ্তরিক সেবা তত জনবান্ধব হবে: বেরোবি উপাচার্য

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গতিশীলতা ও উৎকর্ষ বজায় রাখতে কার্যকর যোগাযোগ অপরিহার্য। কর্মকর্তাদের দক্ষতা যত বাড়বে, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক সেবা তত বেশি সহজ, দ্রুত ও জনবান্ধব হবে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য আরও বলেন, আধুনিক প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের দক্ষ করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি কর্মকর্তাদের অর্জিত জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করার আহ্বান জানান।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘Effective Communication and Administrative Services’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচিতে আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-পরিচালক মো. বদরুল আহসান। তিনি কার্যকর যোগাযোগ কৌশল এবং আধুনিক প্রশাসনিক সেবার বিভিন্ন কারিগরি ও ব্যাবহারিক দিক নিয়ে সেশন পরিচালনা করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুর রকিব এবং ড. মো. সজিব মিয়া।

বক্তারা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশাসনিক কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুত সেবা নিশ্চিতকরণে নতুন গতি সঞ্চার হবে।

কর্মকর্তা,দক্ষতা যত বাড়বে, দাপ্তরিক সেবা তত জনবান্ধব হবে: বেরোবি উপাচার্য,দক্ষতা,দাপ্তরিক সেবা,জনবান্ধব,বেরোবি উপাচার্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত