ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনৈতিক কাজের অভিযোগে বরখাস্ত কর্মকর্তা

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনৈতিক কাজের অভিযোগে বরখাস্ত কর্মকর্তা

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের ডরমেটরিতে এক নারী শিক্ষার্থীর সঙ্গে সঙ্গীত বিভাগের এক ডেমোনস্ট্রেটরকে আপত্তিকর অবস্থায় আটকের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীপংকর সেনগুপ্ত সঙ্গীত বিভাগের তবলা বিষয়ের ডেমোনস্ট্রেটর হিসেবে কর্মরত। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক বলে নিশ্চিত হওয়া গেছে। তার সঙ্গে আটক হওয়া তরুণী একই বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে ওই শিক্ষার্থীকে শিক্ষক-কর্মকর্তাদের ডরমেটরিতে প্রবেশ করতে দেখা যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে কয়েকজন শিক্ষার্থী নজরদারি করেন এবং এক পর্যায়ে ডরমেটরির ভেতরে প্রবেশ করে দুজনকে একসঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন তারা।

পরবর্তীতে শিক্ষার্থীরা দুজনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের হেফাজতে নেন।

ঘটনার পরপরই প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। অভিযুক্ত ডেমোনস্ট্রেটর দীপংকর সেনগুপ্তকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট নারী শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এ ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে সদস্য সচিব করে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন ।

নজরুল বিশ্ববিদ্যালয়,অনৈতিক কাজের অভিযোগ,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত