ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

শিক্ষার্থীদের বৃত্তির টাকা পাঠাতে জরুরি নির্দেশনা মাউশির

শিক্ষার্থীদের বৃত্তির টাকা পাঠাতে জরুরি নির্দেশনা মাউশির

২০২৬-২৭ অর্থবছরে প্রাথমিক, জুনিয়র, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে বৃত্তির অর্থ পাঠাতে তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

সোমবার (১৯ অক্টোবর) মাউশির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার ব্যাপারে জানানো হয়। বিজ্ঞপ্তির সঙ্গে এমআইএস সফটওয়্যারে তথ্য এন্ট্রির বিস্তারিত নির্দেশনাও সংযুক্ত করা হয়েছে।

এজন্য এমআইএস সফটওয়্যারে আগামী ১৯ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের তথ্য নির্ভুলভাবে এন্ট্রি এবং বাউন্স হওয়া তথ্য সংশোধন করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অবহিত করা হয়েছে।

মাউশি,জরুরি নির্দেশনা,বৃত্তির টাকা,শিক্ষার্থীদের
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত