ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

এইচএসসির ফল কাল, অপেক্ষা শেষ হচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থীর

এইচএসসির ফল কাল, অপেক্ষা শেষ হচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থীর

এইচএসসি ও সমমানের ফল আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ হবে। এদিন বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভা কক্ষে ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেদিন ফলাফলের বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- শিক্ষা প্রতিষ্ঠানগুলো https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে পারবে।

প্রতিষ্ঠানসমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য উক্ত ওয়েবসাইটের Result কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দিয়েছে শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তি আরো বলা হয়- https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা ফলাফল সংগ্রহ করতে পারবেন।

শিক্ষার্থী,এইচএসসি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত