ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

আগের রেকর্ড ভেঙে শক্ত শুরু ‘মারদানি থ্রি’র

আগের রেকর্ড ভেঙে শক্ত শুরু ‘মারদানি থ্রি’র

দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরে চমক দেখালেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। গত শুক্রবার মুক্তি পাওয়া তার নতুন সিনেমা ‘মারদানি থ্রি’ বক্স অফিসে শুরু থেকেই আশাব্যঞ্জক সাড়া ফেলেছে। মুক্তির প্রথম দুই দিনেই ভারতের বাজারে সিনেমাটি আয় করেছে ১০ কোটি রুপি।

পরিচালক অভিরাজ মিনাওয়ালা পরিচালিত এই ক্রাইম অ্যাকশন থ্রিলারটি মুক্তির প্রথম দিনেই সংগ্রহ করে ৪ কোটি রুপি। তবে দর্শক ও সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় দ্বিতীয় দিন শনিবার আয় বেড়ে যায় উল্লেখযোগ্যভাবে।

বক্স অফিস ট্র্যাকার ‘স্যাকনিল্ক’-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার সিনেমাটি আয় করেছে ৬ কোটি রুপি, যা আগের দিনের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। ফলে মাত্র দুই দিনেই সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০ কোটি রুপিতে।

ব্যবসায়িক দিক থেকে ‘মারদানি থ্রি’ ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিটির আগের দুই সনেমার ওপেনিং রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে ‘মারদানি টু’ মুক্তির প্রথম দিনে আয় করেছিল ৩ কোটি ৮০ লাখ রুপি, আর সিরিজের প্রথম সিনেমা ‘মারদানি’ আয় করেছিল ৩ কোটি ৪০ লাখ রুপি। সেই তুলনায় তৃতীয় কিস্তিটি শুরু থেকেই শক্ত অবস্থানে রয়েছে।

বর্তমানে বক্স অফিসে সানি দেওলের সুপারহিট সিনেমা ‘বর্ডার টু’-এর দাপট থাকলেও নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে ‘মারদানি থ্রি’। উল্লেখ্য, ‘বর্ডার টু’ মুক্তির মাত্র নয় দিনেই ২৫০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁয়েছে।

তবুও বড় বাজেটের যুদ্ধভিত্তিক সিনেমার ভিড়ের মধ্যেও রানী মুখার্জির এই সামাজিক প্রেক্ষাপটের ক্রাইম থ্রিলারটি দর্শকদের আগ্রহ ধরে রাখতে পারছে—যা সিনেমাটির ভবিষ্যৎ ব্যবসার জন্য ইতিবাচক ইঙ্গিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

‘মারদানি থ্রি’,রেকর্ড,রানি মুখার্জি,বলিউড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত