ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

আসছে শুভ-মিমের অ্যাকশন সিনেমা ‘মালিক’

আসছে শুভ-মিমের অ্যাকশন সিনেমা ‘মালিক’

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির প্রস্তুতি নিচ্ছে সাইফ চন্দন পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফের জুটি বেঁধেছেন জনপ্রিয় দুই তারকা আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।

জানা গেছে, বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশন কাজ চলছে। পরিচালক সাইফ চন্দন গণমাধ্যমে সম্প্রতি জানান, সিনেমার মূল দৃশ্যধারণের কাজ এরইমধ্যে শেষ হয়েছে। বর্তমানে শেষ মুহূর্তের কিছু কাজ বাকি আছে। বলেন, আমাদের শুটিং শেষ, এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ঈদে সিনেমাটি দর্শকদের সামনে আনার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।

নির্মাতা সাইফ চন্দনের জন্য ঈদের বাজার বেশ ইতিবাচক। ২০২৩ সালের রোজার ঈদে তার পরিচালিত ‘লোকাল’ সিনেমাটি দর্শকদের মধ্যে বেশ আলোচনা তৈরি করে। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার বড় ক্যানভাসে ‘মালিক’ নিয়ে আসছেন তিনি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোটগল্প ‘জীবন যাপন’ অবলম্বনে নাটক নির্মাণের মাধ্যমে ২০০৮ সালে বিনোদন আঙিনায় যাত্রা শুরু করেন সাইফ চন্দন। দীর্ঘ ছয় বছর ছোট পর্দায় নিয়মিত কাজ করার পর ২০১৪ সাল থেকে তিনি চলচ্চিত্র নির্মাণে মনোনিবেশ করেন। তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘আব্বাস’ এবং ‘দুনিয়া’।

‘মালিক’,সিনেমা,শুভ-মিম,অ্যাকশন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত