ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

শুধু অভিনয়ে নয় ঐশ্বরিয়ার গানেও বাকরুদ্ধ শ্রোতারা

শুধু অভিনয়ে নয় ঐশ্বরিয়ার গানেও বাকরুদ্ধ শ্রোতারা

বলিউডের অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে আছেন। তবু প্রতিনিয়ত খবরের শিরোনামে অভিনেত্রী। সম্প্রতি ঐশ্বরিয়ার একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে। বেশ কয়েক বছর আগের ঘটনা। যেখানে ফারুখ শেখের শো ‘জিনা ইসি কা নাম হ্যায়’-এ অংশ নিয়েছিলেন তিনি। তবে সবাই ঐশ্বরিয়াকে এক দুর্দান্ত অভিনেত্রী হিসেবে চিনলেও, খুব কম সিনেমাপ্রেমী দশর্কই জানেন যে, অভিনেত্রী একজন দারুণ গায়িকাও। সাবেক এ বিশ্বসুন্দরী গানও জানেন। ঐশ্বরিয়া রাই বচ্চন ও চন্দ্রচূড় সিং ‘জোশ’ সিনেমা একসঙ্গে কাজ করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে চন্দ্রচূড়কে ফারুখ অনুরোধ করেন ‘জোশ’-এর সেট থেকে কোনো একটি মজার ঘটনা শেয়ার করতে। অভিনেতা সেখানেই ফাঁস করে দেন, ঐশ্বরিয়া খুব ভালো গান করেন। ঐশ্বরিয়া রাই বচ্চন অবশ্য নিজেকে ভালো গায়িকা হিসেবে পরিচয় দিতে নারাজ। পাল্টা অভিনেত্রী বলেন, চন্দ্রচূড় সিংও খুব ভালো গায়ক। এর পরেই ফারুখ একসঙ্গে গান গাইতে বলেন ঐশ্বরিয়া ও চন্দ্রচূড়কে।

শ্রোতারা,বাকরুদ্ধ,গান,ঐশ্বরিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত