ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

আবারও ট্রলের শিকার কারিনা

আবারও ট্রলের শিকার কারিনা

বলিউড তারকা কারিনা কাপুর খান আবারও নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে। কাপুর পরিবারের উত্তরাধিকার আর নবাব পরিবারের বধূ—এ দুই পরিচয়ের সঙ্গে তার আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব বরাবরই সমালোচনার জন্ম দিয়েছে। এবার সেই বিতর্কে নতুন করে রসদ জুগিয়েছে গ্যালারিতে ঘটে যাওয়া একটি ঘটনা। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ঘটনাটি ঘটে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল) ম্যাচ চলাকালে। নিজের দল ‘কলকাতা টাইগার্স’-কে সমর্থন জানাতে গ্যালারিতে হাজির ছিলেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। সঙ্গে ছিল তাদের দুই সন্তান তৈমুর ও জেহ। সেখানেই উপস্থিত ছিলেন ‘বিগ বস ১৩’ খ্যাত অভিনেত্রী আরতি সিং ও তার পরিবার। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাইফকে দেখে আরতি ও তার মা ছবি তুলতে আগ্রহী হয়ে ওঠেন। তবে অভিযোগ, সেই সময় কারিনাকে প্রায় উপেক্ষা করেই সাইফের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিলেন তারা। ভিডিওতে কারিনার দিক থেকে আরতির দিকে ছোড়া একাধিক তীক্ষè দৃষ্টি নেটিজেনদের নজর এড়ায়নি। পরিস্থিতি বুঝে সাইফ নিজেই করিনাকে পাশে ডেকে নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে ছবি তোলেন।

কারিনা,ট্রল,শিকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত