অনলাইন সংস্করণ
১৬:২৫, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ছোটবেলার গায়িকা হওয়ার স্বপ্ন এবার পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির। ভালোবাসা দিবস উপলক্ষে সাউন্ডটেকের ব্যানারে প্রকাশ পাচ্ছে তার প্রথম মৌলিক গান ‘দুজন দুজনার’। কবির বকুলের লেখা ও পুলক অধিকারীর সুরে গানটিতে হিমির সঙ্গে কণ্ঠ দিয়েছেন শিল্পী রাফি। সৈকত রেজার নির্দেশনায় এই গানের ভিডিওতে হিমির সঙ্গে মডেল হয়েছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। কচি-কাঁচার মেলা ও ছায়ানটে গান শিখে বড় হওয়া হিমি অভিনয়ে ব্যস্ত হলেও গানের চর্চা ছাড়েননি। এর আগে নাটক ও ‘ইত্যাদি’তে গান গেয়ে প্রশংসিত হয়েছেন তিনি। এ নিয়ে হিমি বলেন। প্রতিবছর ভালোবাসা দিবসে আমার নাটক মুক্তি পেলেও এবারই প্রথম গান মুক্তি পাচ্ছে। আমি ভীষণ রোমাঞ্চিত। আশা করছি দর্শকদের ভালো লাগবে।