ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বিজয়ীদের হাতে অস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা

বিজয়ীদের হাতে অস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা

হলিউডে একের পর এক সাফল্যে সময়টা বেশ ভালোই কাটছে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার। নতুন সিনেমা, আন্তর্জাতিক প্রকল্প, সব মিলিয়ে আলোচনার কেন্দ্রেই আছেন তিনি। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে আবারও দেখা যাবে এই তারকাকে। আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯৮তম অস্কারের আসর। এ আয়োজনে প্রেজেন্টার হিসেবে আমন্ত্রণ পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তিনি। বলিউড পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের আলাদা অবস্থান তৈরি করা এই অভিনেত্রীর সাফল্যের তালিকায় যুক্ত হলো নতুন আরেকটি অধ্যায়।

প্রিয়াঙ্কা,বিজয়ী,অস্কার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত