ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে ১০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে ১০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

বিশ্বের বিভিন্ন দেশের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন মার্কিন সুপ্রিম কোর্ট। এ সংক্রান্ত একটি রুল জারি করে দেশটির সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্টের এই রায়ে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সব দেশের পণ্যের ওপর অন্য আইন প্রয়োগের মাধ্যমে নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন তিনি।

স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা দেয়। এই রায় বিশ্বের বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের আরোপিত শুল্কের ওপর বড়সড় প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এ রায়ের ফলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের আরোপিত শুল্ক বাতিলসহ সংগৃহীত ১৭৫ বিলিয়ন ডলারের বেশি শুল্ক ফেরত দিতে হতে পারে ট্রাম্প প্রশাসনকে।

আপিল আদালতের রায়কে অত্যন্ত পক্ষপাতদুষ্ট উল্লেখ করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, এই সিদ্ধান্ত বহাল থাকলে, তা সত্যিই যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে।

এছাড়া হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা দেন, সব দেশের পণ্য আমদানিতে বিদ্যমান শুল্কের ওপর বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন। তিনি আরও বলেন, তার শুল্কের হুমকির মুখে বিভিন্ন দেশের সঙ্গে যে বাণিজ্যচুক্তি হয়েছে, তার অনেকগুলো বহাল থাকবে। আলাদাভাবে ভারতের নাম উল্লেখ করে চুক্তি বহাল থাকার কথা বলেন তিনি।

শুক্রবারে সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, ১৯৭৭ সালের ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনোমিক পাওয়ার্স অ্যাক্ট’ আইইইপিএ ব্যবহার করে প্রেসিডেন্ট যে শুল্ক আরোপ করেছেন, তা এখতিয়ারের বাইরে।

১২৭ পৃষ্ঠার নতুন রায়ে আপিল আদালত বলেছেন, শুল্ক আরোপ করা প্রেসিডেন্টের এখতিয়ার নয়। এটি কংগ্রেসের মূল ক্ষমতার অন্তর্ভুক্ত। ট্রাম্পের একতরফা শুল্ক আরোপের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ করে আলাদা তিনটি মামলা দায়ের করা হয়। পরে নিম্ন আদালত এবং ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট জজ ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করে রায় দেন।

নিম্ন আদালতের রায়ে অসন্তুষ্ট হয়ে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বিচারিক সংস্থা সুপ্রিম কোর্টে আপিল করলে আপিল আদালত তা খারিজ করে দেন।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস তার রায়ে বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানে কর ও শুল্ক নির্ধারণের ক্ষমতা দেয়া হয়েছে কংগ্রেসকে, প্রেসিডেন্টকে নয়। এখতিয়ারের বাইরে গিয়ে শুল্ক আরোপের জন্য প্রেসিডেন্টকে কংগ্রেসের পক্ষ থেকে 'স্পষ্ট অনুমোদনের' প্রমাণ দিতে ব‍্যার্থ হন ট্রাম্প।

পেন-ওয়ার্টন বাজেট মডেলের অর্থনীতিবিদরা জানান, আইইইপিএ-ভিত্তিক ট্রাম্পের শুল্ক থেকে ১৭৫ বিলিয়ন ডলারের বেশি আদায় হয়েছে। সুপ্রিম কোর্টের এ রায়ের পর ওই অর্থ ফেরত দিতে হতে পারে। আর প্রশাসনকে উচ্চতর আইনি লড়াইয়ের সুযোগ দিতে এই রায় ১৪ অক্টোবরের আগে কার্যকর হবে না বলে জানান আদালত।

ডনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরই চীন, কানাডা, ভারত, মেক্সিকোসহ প্রায় সব দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ করেছিলেন। বাংলাদেশের ওপর আরোপিত ২০ শতাংশ শুল্ক কমিয়ে গেল ৯ ফেব্রুয়ারি ১৯ শতাংশ করা হয়।

আবা/এসআর/২৫

সুপ্রিম কোর্ট,শুল্ক,ট্রাম্প
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত