ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ৪শ কেজি ঘোড়ার মাংস জব্দ, ২ জনের কারাদণ্ড

সিরাজগঞ্জে ৪শ কেজি ঘোড়ার মাংস জব্দ, ২ জনের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে অভিযান চালিয়ে ৪শ কেজি ঘোড়ার মাংসসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার যমুনা নদীর মেঘাই ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ভাঙ্গা গ্রামের মৃত আরজুল্লার ছেলে কাউসার আলী পলাশ (৩৫) ও মৃত জয়নাল আবেদীনের ছেলে শরিফুল ইসলাম (৪৫)।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ২ মাস করে কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে ৮টি ঘোড়া জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে উল্লেখিত স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে ১১ বস্তায় প্রায় ৪’শ কেজি মাংসসহ ওই ২ জনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের উল্লেখিত কারাদণ্ড দেয়া হয়। জব্দ করা মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।

এ অভিযানে উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাক্তার মো. আব্দুল আহাদ, ওসি (তদন্ত) আবু সাইদ, এসআই আলী আকবর, শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ,ঘোড়ার মাংস জব্দ, ২ জনের কারাদণ্ড,ঘোড়ার মাংস,জব্দ,কারাদণ্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত