ঢাকা সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না ইরান: লারিজানি

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না ইরান: লারিজানি
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ইরান আলোচনার অনুরোধ জানিয়েছে—এমন খবর প্রকাশিত হলেও তা নাকচ করেছে তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না ইরান।

তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান বর্তমানে আত্মরক্ষামূলক অবস্থানে রয়েছে এবং দেশটির সশস্ত্র বাহিনী এই যুদ্ধের সূচনা করেনি। সাম্প্রতিক দিনগুলোতে ইরানের বক্তব্যের মূল সুরও এমনটাই।

কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে কি না—এমন প্রশ্নে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র আল জাজিরা-কে বলেন, ইরান ইতোমধ্যে দুইবার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে। প্রথমবার ২০২৫ সালের আলোচনার সময়, যা যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার কারণে ভেস্তে যায়।

এছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে নতুন দুই দফা আলোচনার প্রত্যাশার মধ্যেই আবারও হামলার মুখে পড়ে ইরান।

বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থেকে কূটনৈতিক সমাধান মিলবে কি না, তা এখনো অনিশ্চিত বলে জানিয়েছে তেহরান। সূত্র: আল জাজিরা

যুক্তরাষ্ট্র,ইরান,আলোচনা,তেহরান,জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব,আলি লারিজানি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত