ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বধীন ‌১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত ‘চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল ঢাকায় ১১ দলের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে। এরপর ২৫ এপ্রিল ঢাকা ছাড়া দেশের সব বিভাগীয় শহরে গণমিছিল করা হবে। ২ মে সারাদেশের প্রতিটি জেলা শহরে একই কর্মসূচি পালিত হবে।

কর্মসূচির অংশ হিসেবে ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত প্রতিদিন গুরুত্বপূর্ণ জেলা শহরে লিফলেট বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

গোলাম পরওয়ার আরও বলেন, ২ মে’র পর থেকে বিভাগীয় শহরে সমাবেশ হবে। ১২টি সিটি করপোরেশনে বিক্ষোভ সমাবেশ হবে। এসব সমাবেশে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এই রাউন্ড শেষ হওয়ার পর রাজধানীতে ১১ দলের সমাবেশ হবে, সেটির তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।

জুলাই সনদ,গণভোট,১১ দলীয় ঐক্য,জামায়াতে ইসলামী,দাবি,কর্মসূচি ঘোষণা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত