ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

মার্কিন টর্পেডো হামলায় ইরানের ফ্রিগেট ডুবি: ৮০ মরদেহ উদ্ধার

মার্কিন টর্পেডো হামলায় ইরানের ফ্রিগেট ডুবি: ৮০ মরদেহ উদ্ধার

ইরানের একটি নৌ ফ্রিগেটে মার্কিন টর্পেডো হামলার ঘটনায় ৮০টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মরদেহগুলো শ্রীলঙ্কার গালে একটি হাসপাতালে নেওয়া হয়েছে। পাশাপাশি মৃতদেহ রাখার জন্য আশপাশের হাসপাতালগুলোও প্রস্তুত করা হয়েছে।

মঙ্গলবার শ্রীলঙ্কা নৌবাহিনী ও বিমানবাহিনী ৩২ জন নাবিককে উদ্ধার করে। ইরানি নৌবাহিনীর একটি ফ্রিগেট থেকে বিপদের সংকেত পাওয়ার পর উদ্ধার অভিযান চালানো হয়। জাহাজটি শ্রীলঙ্কার উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে অবস্থান করছিল।

উদ্ধারকারী দল সমুদ্রে বেঁচে থাকা ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালালেও ফ্রিগেট বা এর কোনো ধ্বংসাবশেষের দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

প্রাথমিকভাবে টর্পেডো বা সাবমেরিন হামলার বিষয়টি কয়েক ঘণ্টা নিশ্চিত হওয়া যায়নি। পরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানান, আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন সাবমেরিন টর্পেডো নিক্ষেপ করে ইরানের একটি ফ্রিগেটে আঘাত হানে।

ডিনা ও অন্যান্য ইরানি জাহাজগুলো ভারতের ভিসাখাপাটনামে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ–২০২৬ থেকে ফিরছিল। এই বহুজাতিক নৌসভায় ৫৪টি দেশ অংশগ্রহণ করেছিল।

সূত্র: আল জাজিরা

ইরান,নৌ ফ্রিগেট,মরদেহ,উদ্ধার,শ্রীলঙ্কা,নৌবাহিনী,টর্পেডো,যুক্তরাষ্ট্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত