
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেতবাড়িয়া থেকে ১শ’ ৭০ বোতল রেক্টিফায়েড স্পিরিটসহ আব্দুল মজিদ (৫৮) ও ফেলু মন্ডল (৪০) কে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।
আটক আব্দুল মজিদ উপজেলার বেতবাড়িয়া গ্রামের বদরুদ্দিনের ছেলে এবং জেহালা ইউনিয়নের সাবেক মেম্বার। ফেলু মন্ডল একই উপজেলার কুটিপাইকপাড়া গ্রামের মৃত ইয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম-এর নির্দেশে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল-এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম বেতবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ সময় তাদের দেহ তল্লাশি করে ১শ’ ৭০ বোতল রেক্টিফায়েড স্পিরিট উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।