ঢাকা বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ইরানের তেল নিতে পারবে না চীন: যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

ইরানের তেল নিতে পারবে না চীন: যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

চীনকে ইরান থেকে তেল আমদানি করতে না দিতে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।

ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হরমুজ প্রণালিতে ইরানের তেলবাহী চীনা ট্যাংকারগুলোকে বাধা দেবে যুক্তরাষ্ট্র। তার ভাষায়, তারা (চীন) তেল পাবে না। তারা তেল পেতে পারে, তবে ইরানের তেল নয়।

চীনের কড়া সমালোচনা করে বেসেন্ট বলেন, বৈশ্বিক পর্যায়ে দেশটি দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য অংশীদারের মতো আচরণ করছে না। তিনি অভিযোগ করেন, চীন তেলের মজুত বাড়াচ্ছে এবং কিছু পণ্যের রপ্তানি সীমিত করছে।

এ বিষয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তবে এই উত্তেজনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সম্ভাব্য বেইজিং সফরে প্রভাব ফেলবে কি না—সে বিষয়ে মন্তব্য করতে চাননি বেসেন্ট।

তিনি বলেন, এই সফরের মূল বার্তা হবে স্থিতিশীলতা। তাছাড়া যোগাযোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সূত্র: আল-জাজিরা

চীন,ইরান,যুক্তরাষ্ট্র,তেল,হরমুজ প্রণালি,ট্যাংকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত