ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ট্রাম্প-শি বৈঠক শুরু, নজরে বিশ্বরাজনীতি ও বাণিজ্য

ট্রাম্প-শি বৈঠক শুরু, নজরে বিশ্বরাজনীতি ও বাণিজ্য

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৪ মে) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি শুরু হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশের নেতাদের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে গ্রেট হল অব দ্য পিপলের বিশাল সম্মেলন কক্ষে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট।

তবে চীনের প্রেসিডেন্টের সঙ্গে কারা উপস্থিত রয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বৈঠকের শুরুতে ট্রাম্প বলেন, তিনি বিশ্বের সেরা ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নিয়ে এসেছেন। তিনি শি জিনপিংকে উদ্দেশ করে বলেন, দুই দেশের মধ্যে অতীতে কোনো সমস্যা তৈরি হলেও দ্রুত আলোচনার মাধ্যমে তার সমাধান করা হয়েছে।

ট্রাম্প আরও বলেন, “আজকের সেরা ব্যক্তিরা এখানে এসেছেন শুধুমাত্র আপনাকে সম্মান জানাতে।”

এই বৈঠককে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলনগুলোর একটি উল্লেখ করে ট্রাম্প আশা প্রকাশ করেন, আলোচনা ফলপ্রসূ হবে।

তিনি বলেন, “আপনার সঙ্গে দেখা হওয়া এবং আপনার বন্ধু হতে পারা আমার জন্য গর্বের। যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আগে কখনো এত ভালো ছিল না।” সূত্র: বিবিসি

বিশ্বরাজনীতি ও বাণিজ্য,ট্রাম্প-শি বৈঠক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত