অনলাইন সংস্করণ
১৪:২৭, ১২ সেপ্টেম্বর, ২০২৬
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারগুলোতে রাতের বেলা ইরানের হামলা বেড়ে যাওয়ায় সামরিক সুরক্ষার জন্য জাহাজগুলোকে কেবল সুনির্দিষ্ট সময়ে চলাচলের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালির দক্ষিণ দিকে ওমান উপকূল ঘেঁষে চলাচলকারী জাহাজগুলোকে গত মে মাস থেকে বিমানভিত্তিক সুরক্ষা সহায়তা দিয়ে আসছিল ওয়াশিংটন। তবে সাম্প্রতিক সময়ে রাতের আঁধারে হামলার মাত্রা বেড়ে যাওয়ায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের নৌ সমন্বয় কেন্দ্র থেকে সামুদ্রিক উপদেষ্টাদের কাছে পাঠানো এক ইমেইলের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস জানায়, সেপ্টেম্বর মাসের শুরু থেকে জাহাজ সুরক্ষার এই সময়সীমা কমিয়ে দৈনিক কেবল দুটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।
মূলত হামলা এড়িয়ে ট্যাংকারগুলোর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই নতুন সময়সূচি বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র।