ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

পোল্যান্ড সীমান্তে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

পোল্যান্ড সীমান্তে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ শীর্ষ ইউরোপীয় নিরাপত্তা কর্মকর্তারা স্টেশনটি ছাড়ার পরপরই হয় এ হামলা।

পোলিশ সীমান্তের দুই কিলোমিটারের মধ্যে, ইয়াহোদিন রেলস্টেশনে এ হামলায় কেউ হতাহত হয়নি। হামলার ১৫ মিনিট আগেই সব আরোহীদের ট্রেন খালি করার নির্দেশ দেয়া হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনটির ইঞ্জিন।

হামলার কিছুক্ষণ আগেই কিয়েভে একটি সম্মেলনে অংশ নেয়া শেষে স্টেশন ত্যাগ করেন বরিস জনসনসহ ইউরোপের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা।

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রেলওয়ে অবকাঠামোতে হামলার তথ্য স্বীকার করেছে রাশিয়া। যদিও ইউক্রেনের রাষ্ট্রীয় রেল সংস্থার দাবি, হামলার লক্ষ্য ছিল কূটনীতিকদের বহনকারী ট্রেনটিই; অব্যাহত রুশ হুমকির কারণে সময় বদলে আগেই ট্রেনটি রওনা দেয়ায় বেঁচে যায় হামলা থেকে।

রাশিয়া,ড্রোন হামলা,পোল্যান্ড সীমান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত