ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

মারিবে সেনা-হুথি সংঘর্ষে ৮০ জনের বেশি হুথি নিহত

মারিবে সেনা-হুথি সংঘর্ষে ৮০ জনের বেশি হুথি নিহত

ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশের রাজধানী মারিব সিটির কাছে সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। এতে ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী।

সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ-কে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ইয়েমেনি সেনাবাহিনীর মিডিয়া বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া আল-হাতেমি এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলে। এ সময় ইয়েমেনি সেনাবাহিনীর অভিযানে ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত হন। সংঘর্ষের একপর্যায়ে বেশ কিছু হুথি যোদ্ধা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলেও দাবি করেন তিনি।

ইয়াহিয়া আল-হাতেমির ভাষ্য অনুযায়ী, সংঘর্ষে হুথিদের নয়টি সামরিক যানও ধ্বংস করা হয়েছে।

তবে হুথিদের পক্ষ থেকে এ সংঘর্ষ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হুথি নিহত,৮০ জনের বেশি,সংঘর্ষ,মারিবে সেনা-হুথি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত