ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

পারমাণবিক অস্ত্র নয়, ইরানকে খণ্ডিত করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য: হোসেইন মোহেব্বি

পারমাণবিক অস্ত্র নয়, ইরানকে খণ্ডিত করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য: হোসেইন মোহেব্বি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানের পেছনে দেশটির পারমাণবিক কর্মসূচি মূল কারণ নয় বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

সংগঠনটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বির দাবি, ইরানকে খণ্ডিত করা, দেশটির সম্পদ নিয়ন্ত্রণে নেওয়া এবং ফের নিজেদের প্রভাবাধীন রাষ্ট্রে পরিণত করাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য।

মোহেব্বি বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানি জনগণ ও তাদের সম্পদ ‘লুট করা’ এবং ইরানের ভূখণ্ডকে বিভক্ত করা। আমেরিকান জনগণের কাছে আইআরজিসির পক্ষ থেকে পাঠানো চিঠির উদ্দেশ্যও যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রভাব ফেলা নয়, বরং যুদ্ধের বিষয়ে ‘সত্য তুলে ধরা’ বলে দাবি করেন তিনি।

আইআরজিসির এই মুখপাত্রের ভাষ্য, মার্কিন হামলার সঙ্গে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের কোনো সম্পর্ক নেই। তার দাবি, যুক্তরাষ্ট্র নিজেও জানে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না।

মোহেব্বি বলেন, তাদের মূল উদ্দেশ্য ইরানের জনগণ ও সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। একই সঙ্গে ইরানকে খণ্ডিত করে দেশটিকে আবারও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন একটি ঔপনিবেশিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য রয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য বক্তব্যে ইরানের পারমাণবিক সক্ষমতা ও কর্মসূচি যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে। সাম্প্রতিক আলোচনাতেও ইরানের পারমাণবিক বিষয়ে ছাড় এবং পরিদর্শন নিয়ে আলোচনা হয়েছে।

হোসেইন মোহেব্বি,যুক্তরাষ্ট্রের লক্ষ্য,ইরানকে খণ্ডিত করা,পারমাণবিক অস্ত্র নয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত