
কেবল রান্নায় নয়, ঔষধি গুণে সমৃদ্ধ আদা ঠান্ডা-কাশি সহ অনেক গুরুতর রোগের চিকিৎসায়ও কার্যকর। এজন্য বিশেষজ্ঞরা নিয়মিত আদা খাওয়ার পরামর্শ দেন।
চলুন জানা যাক আদা খেলে কী কী উপকার মেলে-
বমি কমায়
বমি কমানোর ক্ষমতা রয়েছে আদার। তাই বমি হলে কিংবা বমি বমি ভাব হলে মুখে অল্প একটু আদা রাখুন। এতেই মিলবে সুফল। বমি বন্ধ হবে। আপনি সুস্থ থাকবেন।
অ্যাসিডিটি দূর করে
পেটের হাল ফেরাতে কার্যকরী ভূমিকা রাখে আদা। নিয়মিত আদা খেলে গ্যাস, অ্যাসিডিটি থেকে পাবেন মুক্তি। কমবে গ্যাস্ট্রিকের যন্ত্রণা।
হার্টের জন্য উপকারি
হার্ট ভালো রাখতেও আদার জুড়ি মেলা ভার। এটি কোলেস্টেরল কমানোর কাজে একাই একশো। তাই নিয়মিত খাদ্যতালিকায় আদা রাখুন।
কাশি কমায়
কাশির সমস্যা কমানোর ক্ষেত্রেও সেরার সেরা হাতিয়ার হয়ে উঠতে পারে আদা। তাই কাশি হলেই মুখে কয়েক টুকরো আদা কুচি রাখুন। এতেই সুস্থ থাকতে পারবেন।
আবা/এসআর/২৫