ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

এসি ঘরে ত্বকের যত্ন

এসি ঘরে ত্বকের যত্ন

গরমের দিনে এসি ঘরে দীর্ঘ সময় কাটানো হয়। তবে কোনো কোনো সময় এটি ত্বকের জন্য তৈরি করতে পারে নতুন নতুন সমস্যা।

বিশেষজ্ঞদের মতে, এসি রুমে দীর্ঘসময় থাকলে ত্বক দ্রুত শুষ্ক হয়ে যেতে পারে, এমনকি সংবেদনশীলতাও বাড়ে। তাই এই পরিবেশে ত্বকের যত্নের ধরন কিছুটা বদলানো জরুরি।

এসি ঘরে থাকলে ত্বকের যত্ন যেভাবে নেবেন -

১. ময়েশ্চারাইজার ব্যবহার বাড়ান এসি ত্বকের আর্দ্রতা শুষে নেয়। তাই দিনে একাধিকবার হালকা, কিন্তু কার্যকর ময়েশ্চারাইজার ব্যবহার করুন। জেল-ভিত্তিকের বদলে ক্রিম-ভিত্তিক ময়েশ্চারাইজার বেশি উপকারী হতে পারে।

২. হাইড্রেটিং ফেসওয়াশ বেছে নিন অনেক ফেসওয়াশ ত্বক আরও শুষ্ক করে ফেলে। তাই এমন ক্লিনজার ব্যবহার করুন, যা ত্বকের প্রাকৃতিক তেল পুরোপুরি তুলে না নেয়।

৩. পানি পান বাড়ান ভেতর থেকে হাইড্রেশন না থাকলে বাইরে থেকে যতই যত্ন নিন, ত্বক ভালো থাকবে না। তাই নিয়মিত পর্যাপ্ত পানি পান করুন।

৪. ফেস মিস্ট বা টোনার ব্যবহার এসি ঘরে বসেই মাঝে মাঝে ফেস মিস্ট ব্যবহার করলে ত্বক সতেজ থাকে এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

৫. নাইট কেয়ার আরও গুরুত্বপূর্ণ রাতে ঘুমানোর আগে হাইড্রেটিং সিরাম বা ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক পুনরুদ্ধার হওয়ার সুযোগ পায়। রাতে শোয়ার আগে হাতে পায়েও ময়েশ্চারাইজার ব্যবহার করুন। সম্ভব হলে ময়েশ্চারাইজার ব্যবহারের পর হালকা কোনো বডি-ওয়েল বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে আরও ভালো ফলাফল পাবেন।

সূত্র: মায়ো ক্লিনিক, আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলজি

আবা/এসআর/২৬

এসি,ত্বক,যত্ন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত