ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

হ্যাকারদের হাত থেকে ফেসবুক পেজ উদ্ধার করল ইসলামী ব্যাংক

হ্যাকারদের হাত থেকে ফেসবুক পেজ উদ্ধার করল ইসলামী ব্যাংক

প্রায় ১০ ঘণ্টা হ্যাক থাকার পর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অফিসিয়াল ফেসবুক পেজের নিয়ন্ত্রণ পুনরায় ফিরে পেয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে পেজটি স্বাভাবিক অবস্থায় ফেরে।

এর আগে, ভোর ৫টা ৪২ মিনিটে হ্যাকাররা ইসলামী ব্যাংকের ফেসবুক পেজের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে। তারা পেজটির প্রোফাইল ও কাভার ছবি পরিবর্তন করে হুমকিসূচক বার্তা পোস্ট করে। হ্যাকাররা নিজেদের ‘Team MS 47OX’ পরিচয়ে পরিচিত করে এবং জানায়, শিগগিরই ব্যাংকের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে বড় ধরনের সাইবার হামলা চালানো হবে।

পরে সকাল সাড়ে ১০টার পর থেকে পেজটি ফেসবুকের সার্চ অপশনে আর পাওয়া যাচ্ছিল না। এতে গ্রাহক ও অনুসারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কিছুটা বেগ পেতে হলেও আইটি টিম বিশেষ তৎপরতার সঙ্গে কাজ করে বিকেলের দিকে পেজটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হয়। বর্তমানে ব্যাংকের ফেসবুক পেজ স্বাভাবিক অবস্থায় রয়েছে।

তিনি বলেন, ফেসবুক পেজ হ্যাক হওয়ার বিষয়টি সত্য। আমাদের আইটি বিভাগ শুরু থেকেই বিষয়টি সমাধানে কাজ করেছে এবং এখন আমরা পেজটির নিয়ন্ত্রণ পুনরায় ফিরে পেয়েছি।

হ্যাকার,ফেসবুক পেজ,উদ্ধার,ইসলামী ব্যাংক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত