ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

লিবিয়া থেকে পাচারের শিকার ১৭০ বাংলাদেশি দেশে ফিরলেন

লিবিয়া থেকে পাচারের শিকার ১৭০ বাংলাদেশি দেশে ফিরলেন

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় লি‌বিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে তারা বুরাক এয়ারলাইন্সের ফ্লাইট ইউ‌জেড২২২ এর মাধ্যমে দেশে পৌঁছান।

জানা যায়, প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই মানবপাচারকারীদের প্ররোচণায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে।

দেশে ফেরার পর পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিনিধিরা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের দুর্বিষহ অভিজ্ঞতা জনসচেতনতার লক্ষ্যে অন্যদের সঙ্গে শেয়ার করার অনুরোধ জানানো হয়। আইওএম প্রত্যাবাসিত প্রত্যেককে পথখরচা, খাদ্য সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করে।

উল্লেখ্য, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করছে।

১৭০ বাংলাদেশি,পাচারের শিকার,লিবিয়া থেকে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত