ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৫৬৫

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৫৬৫

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এ রোগে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৫ জন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৫১ জন, চট্টগ্রাম বিভাগে ৮২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৫ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ৮৮ জন ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘন্টায় সারা দেশে ৫৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ছাড়পত্র পেলেন ৯৩ হাজার ১৯৬ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৯৫ হাজার ৫৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩৮৬ জনের।

ডেঙ্গু,স্বাস্থ্য অধিদপ্তর,মশাবাহিত রোগ,মৃত্যু,আক্রান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত