ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটির সদর দপ্তর ধ্বংসের দাবি আইআরজিসির

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটির সদর দপ্তর ধ্বংসের দাবি আইআরজিসির

বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে আক্রমণ চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। তাদের মতে, আজ সকালেই তারা ওই ঘাঁটিতে ব্যাপক আকারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে।

আইআরজিসি জানিয়েছে, হামলার জন্য তারা মোট ২০টি ড্রোন এবং ৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই হামলায় মার্কিন বিমানঘাঁটির প্রধান নিয়ন্ত্রণকেন্দ্র এবং সদর দপ্তরের ভবন ধ্বংস হয়ে গেছে। এছাড়াও, হামলার সময় বিমানঘাঁটির জ্বালানি ট্যাংকগুলোতে আগুন লাগার ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।

তবে, এ বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

বাহরাইন,মার্কিন বিমানঘাঁটি,আইআরজিসি,হামলা,ইরান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত