ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

ওমান উপসাগরে ইরানের নৌবাহিনীর ১১টি যুদ্ধজাহাজ ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।

মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে এই তথ্য জানায় সেন্টকোম।

বিবৃতিতে বলা হয়েছে, “দু’দিন আগেও ওমান উপসাগরে ইরানের ১১টি যুদ্ধজাহাজ টহল দিয়ে বেড়াচ্ছিল। গতকাল সোমবার সবগুলোকে ধ্বংস করা হয়েছে। ওমান উপসাগরে এখন ইরানের কোনো যুদ্ধজাহাজ নেই।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “গত কয়েক দশক ধরে ওমান উপসাগরে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোতে হামলা এবং হয়রানি করে আসছিল ইরান। সেসব দিন শেষ হয়ে গেছে। আর ফিরবে না।”

সূত্র : আনাদোলু এজেন্সি

ওমান উপসাগর,ইরান,যুদ্ধজাহাজ,যুক্তরাষ্ট্র,সেন্টকোম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত