ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রেস সচিব

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রেস সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

একজন সাংবাদিকদের প্রশ্ন রেখে বলেন, রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ও উপেক্ষা নিয়ে প্রধান উপদেষ্টাকে ৫ মার্কিন আইন প্রণেতা চিঠি দিয়েছেন, এ বিষয়ে আপনার মন্তব্য কি? জবাবে প্রেস সচিব বলেন, ‘এই চিঠি আমি অন্তত দেখিনি, আমি এই বিষয়ে জানি না, এওয়ার না।’

তিনি বলেন, ‌আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে রেজিস্ট্রেশন স্ক্র্যাপ করেছে, বাদ দিয়েছে।

প্রেস সচিব,আওয়ামী লীগ,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,কার্যক্রম নিষিদ্ধ,সরকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত