ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায় 

আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায় 

আফগানিস্তানের তালেবান সরকারের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী মৌলভি আহমাদুল্লাহ জাহিদ ঢাকায় এসে বাংলাদেশে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছেন। এই সফরের অংশ হিসেবে তিনি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) আফগানিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা ও কাবুলের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ পর্যায় থেকে অর্থনৈতিক অংশীদারত্বে উন্নীত করার বিষয়ে একমত হয়েছে উভয় দেশ। এর মাধ্যমে বাণিজ্যের পরিমাণ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক আস্থা শক্তিশালী করতে উদ্যোগ নেওয়া হবে, যাতে উভয় দেশের জন্য দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুফল আসে।

এছাড়া, সফরের অংশ হিসেবে গত রোববার মৌলভি আহমাদুল্লাহ জাহিদ বাংলাদেশ বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ আফগানিস্তানে আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ এবং চিকিৎসা পণ্য রপ্তানি করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানানো হয়।

আফগানিস্তান,তালেবান সরকার,মৌলভি আহমাদুল্লাহ জাহিদ,ঢাকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত