ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ঢামেকে রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর

ঢামেকে রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে নাজমা বেগম নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় উত্তেজিত হয়ে ইন্টার্ন চিকিৎসকদের মারধর করেছেন রোগীর স্বজনরা। এ ঘটনার জেরে হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে মেডিসিন ভবনের সাত তলায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইন্টার্ন চিকিৎসক শিহাব জানান, এক রোগীর মৃত্যুর ঘটনায় তার স্বজনরা ডা. তৌহিদ, ডা. রাহাত, ডা. বাপ্পি ও ডা. নাঈমকে মারধর করেছেন। তাদেরকে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলাকারীদের মধ্যে দুজনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। পরে হাসপাতালে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়।

তিনি আরও জানান, হাসপাতালের গেটে তালা দিয়ে রাখা হয়েছে, চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসপাতালের পরিচালক না আসা পর্যন্ত গেট খোলা হবে না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, রোগীর মৃত্যুর পর চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের হাতাহাতির ঘটনা ঘটেছে। তাদের মধ্যে দুজনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাসপাতালে র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

আবা/এসআর/২৫

ঢামেক,চিকিৎসক,মারধর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত