
১২টি মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (২৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী ন্যাশনাল ডিফেন্স কলেজের এসডিএস (সিভিল) অতিরিক্ত সচিব ইয়াসমিন পারভীনকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব জাকারিয়াকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহা. রায়হান কাওসারকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক অতিরিক্ত সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, খুলনা বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মো. মোখতার আহমেদ কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা আখতারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আই এম ই ডি) সচিব,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. দেলোয়ার হোসেনকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) ড. মো. নেয়ামত উল্লাহ ভূইয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) (চুক্তিভিত্তিক), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব), স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব পদে বদলি পূর্ব পদায়ন করা হয়েছে। এছাড়া এস এম এবাদুর রহমানকে এক বছরের চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সূত্র: বাসস