ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

কিশোরগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি গ্রামের বাবর আলী মার্কেটের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিয়ান সাব্বির (১৭) উপজেলার মাইজহাটি গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা শহরে অবস্থিত ওয়ালীনেওয়াজ খান কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানায়, আরিয়ান সাব্বির বাবর আলী মার্কেট এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরিয়ান সাব্বির গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিয়ান সাব্বিরকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আরিয়ান সাব্বিরকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে তার লাশ কটিয়াদী হাইওয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

কিশোরগঞ্জ,মাইক্রোবাস,মোটরসাইকেল,সংঘর্ষ,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত