
হরমুজ প্রণালির পর এবার গুরুত্বপূর্ণ আরেক বাণিজ্যপথ বাব আল-মান্দেব প্রণালি অবরোধের হুমকি দিয়েছে ইরান।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফার্স নিউজ।
আইআরজিসির এক উচ্চপদস্থ কমান্ডার ফার্স নিউজকে বলেন, শত্রুপক্ষ যদি ইরানের দ্বীপপুঞ্জ বা মূল ভূখণ্ডে স্থল অভিযানের পরিকল্পনা নেয়, কিংবা পারস্য উপসাগর ও ওমান সাগরে তৎপরতা বাড়ায়, তাহলে বাব আল-মান্দেব প্রণালিতে নতুন ফ্রন্ট খুলবে আইআরজিসি।
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালিটি ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। এটি একদিকে লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে, অন্যদিকে সুয়েজ খালমুখী নৌপথের জন্য গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করে।
জ্বালানি পণ্যের বৈশ্বিক বাণিজ্যেও প্রণালিটির গুরুত্ব ব্যাপক। মধ্যপ্রাচ্যের উপকূলীয় তেলক্ষেত্র থেকে উৎপাদিত তেলের প্রায় ১২ শতাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়।
যদিও প্রণালিটি ইয়েমেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত, তবু সেখানে অবরোধ সৃষ্টির সক্ষমতা ইরানের রয়েছে। কারণ অঞ্চলটি নিয়ন্ত্রণ করে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী।
আইআরজিসির ওই কর্মকর্তা ফার্স নিউজ-কে জানিয়েছেন, ইতোমধ্যে হুথি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে আইআরজিসির এবং হুথি নেতারা এক্ষেত্রে ইরানকে পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েচেন।
আইআরজিসির ওই কর্মকর্তা আরও জানান, ইতোমধ্যে হুথি নেতৃত্বের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে আইআরজিসির এবং তারা এক্ষেত্রে ইরানকে পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
সূত্র : এএফপি, এনডিটিভি