ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

কলেজছাত্রের বানানো ‌‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

কলেজছাত্রের বানানো ‌‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

কলেজছাত্র রিজওয়ান রশীদের বানানো গো-কার্ট (রেসিং কার) চালিয়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে গো-কার্টটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

একপর্যায়ে রিজওয়ানকে উৎসাহ দিতে প্রধানমন্ত্রী নিজেই গো-কার্টটি চালিয়ে দেখেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

উল্লেখ্য, এইচএসসি পরীক্ষার পর নিজের জমানো টাকায় স্থানীয় যন্ত্রাংশ ব্যবহার করে মাত্র এক লাখ টাকায় গো-কার্ট (রেসিং কার) তৈরি করেছেন কলেজছাত্র রিজওয়ান রশীদ। মাত্র দুই থেকে তিন মাসের প্রচেষ্টায় তৈরি এই কারটি স্থানীয়ভাবে পরীক্ষিত এবং নিরাপদ ডিজাইনে তৈরি।

কলেজছাত্র,রেসিং কার,প্রধানমন্ত্রী,রিজওয়ান রশীদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত