ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ইরান-পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয়

ইরান-পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয়

আঞ্চলিক কূটনৈতিক সফরের অংশ হিসেবে পাকিস্তানের ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। স্থানীয় সময় শনিবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনিরও উপস্থিত ছিলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ও পাকিস্তানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেছে। বিশেষ করে চলমান যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে পূর্ণতা দেওয়ার বিষয়ে দুই দেশ বিশেষ গুরুত্বারোপ করেছে।

ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সমর্থন এবং লেবাননে যুদ্ধবিরতি কার্যকরে ইসলামাবাদের বিশেষ প্রচেষ্টার জন্য পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে গতকাল শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছানোর পর থেকেই পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করেছেন আরাগচি।

এদিকে পাকিস্তান সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পরবর্তী গন্তব্য হিসেবে ওমান ও রাশিয়া যাওয়ার কথা রয়েছে।

তবে ইসলামাবাদ থেকে ইরানি প্রতিনিধিদলের ঠিক কখন রওনা দেবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি।

ইরান,পাকিস্তান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত