ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন—শাহরাস্তি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শাহাপুর নোয়াবাড়ি এলাকার বাসিন্দা রাসেল আলম (২০) এবং কালীয়াপাড়া এলাকার বাসিন্দা পারভেজুর রহমান পাটোয়ারী (২৪)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার শাহাপুর এলাকার চৌধুরী বাড়িতে শাহরাস্তি মডেল থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান।

দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মাদক সেবনের দায়ে আদালত তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেন।

অভিযানের সময় শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবু রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দুই যুবকের কারাদণ্ড,মাদক সেবন,শাহরাস্তি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত