ঢাকা রোববার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৭

হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৭

দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৭৭ জন।

রোববার (৩১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৪ জন শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৩৬ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ফলে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৪৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ হাজার ৮৮৬ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫২ হাজার ৮৪১ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৯৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হামে মারা গেছেন ৯০ জন।

হাম,উপসর্গ,হাসপাতালে ভর্তি,মৃত্যু,শিশু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত