অনলাইন সংস্করণ
২৩:০৮, ২৭ জুন, ২০২৬
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার মনোনিত জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নূর মোহাম্মদ। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুর্নীতির অভিযোগ রয়েছে। গত জানুয়ারিতে স্ত্রী ও ভাতিজাসহ তাঁর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
আবা/এসআর/২৬