ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

দেশের ১২ জেলায় চলছে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন

দেশের ১২ জেলায় চলছে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন

শিশুদের অন্ধত্ব ও পুষ্টিহীনতা রোধে সারাদেশে একযোগে শুরু হয়েছে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬। রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে বিকেল ৪টা পর্যন্ত।

মূলত ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর আওতায় আসবে প্রায় ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২২ জন শিশু।

দেশের ১২টি জেলার ৫৮ উপজেলার দুর্গম অঞ্চলে রাউন্ড বা ক্যাম্পেইন-পরবর্তী চারদিন চাইল্ড-টু-চাইল্ড সার্চিং কার্যক্রম চালানো হবে। সারাদেশে প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী টিকাদান কেন্দ্র, বাস টার্মিনাল ও ফেরিঘাটের মতো স্থানে এ ক্যাপসুল বিতরণ করা হচ্ছে।

ভিটামিন 'এ',ক্যাম্পেইন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত