ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সাধারণ মানুষের জন্য ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়াই বাজেটের লক্ষ্য: প্রধানমন্ত্রী

সাধারণ মানুষের জন্য ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়াই বাজেটের লক্ষ্য: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ ধীরে ধীরে জাতিকে আশার আলো দেখাতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সাধারণ মানুষের জন্য ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়াই এবারের বাজেটের লক্ষ্য। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট আলোচনা তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট জীবনবান্ধব বাজেট। সরকারের সদিচ্ছার কারণে অন্যান্য বছরের মতো এবারের বাজেট ঘোষণার পর নিত্যপণ্যের দাম বাড়েনি।

তিনি বলেন, অর্থনৈতিক সংকট আছে। কার্যকর নীতির মাধ্যমে সংকটকে সফলভাবে মোকাবেলা করতে চায় সরকার।

তিনি বলেন, সার্বিক দিক বিবেচনা করে বড় বাজেট দেওয়া হয়েছে। যে আস্থা মানুষ সরকারের ওপর রেখেছে তা পালন করা পবিত্র দায়িত্ব বলে এ সময় জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, বাজেটের মাধ্যমে নতুন অর্থনৈতিক ভিত্তির ওপর দেশকে দাঁড় করাতে চায় সরকার।

তিনি বলেন, অর্থনীতিকে মুষ্টিমেয় মানুষের হাত থেকে বের করে এনে সাধারণ মানুষের জন্য ন্যায়ভিত্তিক অর্থনীতি কাঠামো গড়াই বাজেটের লক্ষ্য।

তিনি বলেন, এবারের বাজেটের লক্ষ্য অর্থনীতিকে শৃঙ্খলায় ফিরিয়ে আনা, বিনিয়োগ ও কর্মসংস্থানের চাকা সচল করা।

তিস্তা ব্যারেজ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।

প্রধানমন্ত্রী,বাজেট,অর্থনৈতিক কাঠামো
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত