ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সরকার সব প্রতিষ্ঠানের সঙ্গে স্বাস্থ্যখাতেও দলীয়করণ করেছে: নাহিদ ইসলাম

সরকার সব প্রতিষ্ঠানের সঙ্গে স্বাস্থ্যখাতেও দলীয়করণ করেছে: নাহিদ ইসলাম

স্বাস্থ্যখাতে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাবের কারণে দুর্নীতির সুযোগ তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে আমলাতান্ত্রিক জটিলতা, চিকিৎসক ও নার্স সংকট এবং ব্যবস্থাগত দুর্বলতায় ভুগছে। এসব সমস্যার মৌলিক সংস্কার না হলে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়।

তার দাবি, স্বাস্থ্যখাতে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাবের কারণে দুর্নীতির সুযোগ তৈরি হচ্ছে। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে দায়িত্ব পালন করা বা সরকার-সমর্থক নন---এমন চিকিৎসকদের এখনো আগের মতো বদলি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিভিন্ন সরকারি সুবিধা ও কার্ড বিতরণেও দলীয়করণের প্রবণতা দেখা যাচ্ছে। কৃষক কার্ড, চিকিৎসা কার্ডসহ সরকারের বিভিন্ন উদ্যোগে কেবল বিএনপির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরাই সুবিধা পাচ্ছেন।

নির্বাচন ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, গত ১৬ বছর ধরে দেশের মানুষের প্রধান দাবি ছিল একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। কিন্তু বর্তমান সরকার শুরুতেই নির্বাচন কমিশনকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

তাঁর ভাষ্য, এ অবস্থায় স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু হওয়ার সুযোগ নেই।

নাহিদ ইসলাম,দলীয়করণ,স্বাস্থ্যখাত,সব প্রতিষ্ঠান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত