অনলাইন সংস্করণ
১৪:৩১, ০৪ আগস্ট, ২০২৬
নির্দেশনার পরেও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য যদি কেউ প্রচার করে থাকে তবে সেই ব্যাপারে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, আমরা আবার স্মরণ করিয়ে দেবো যে এই কাজ (বক্তব্য প্রচার) যেন কেউ না করে, কেননা আদালয়ের নির্দেশনা আছে।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কেউ যদি সংক্ষুব্ধ হন যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া ভুল হচ্ছে, তার বক্তব্য প্রচার করা উচিত বলে মনে করেন-উনি কিন্তু আদালতে যেতে পারেন। ওই রায়কে চ্যালেঞ্জ করতে পারেন। কিন্তু আদালত রায় পরিবর্তনের আগে বর্তমান নির্দেশনা মেনে চলা প্রতিটা প্রতিষ্ঠান বা ব্যক্তির জন্য কর্তব্য।
শেখ হাসিনার ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, এটা খুব হাস্যকর লাগে, যাকে আমি ধরে আনতে চাই পারলে কারণ আমাদের তো চুক্তি আছে বিনিময় চুক্তি।
আমি উনাকে ধরে বেঁধে আনতে চাই। উনি বলছেন আসবে, তো আসুক আমরা প্রস্তুত আছি। আবার এটাও বলেছি আমরা কিন্তু ন্যায়বিচার নিশ্চিত করবো।