ঢাকা রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

রোববার কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

রোববার কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে আগামীকাল (রোববার) কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কিশোরগঞ্জে এটি তার প্রথম সফর।

রোববার (১৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর এই সফর শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সকলে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। তিনি সড়কপথে যাবেন। সেখানে কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নে জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনসহ বেশ কয়েকটি কর্মসূচিতে মাননীয় প্রধানমন্ত্রী অংশ নেবেন।

মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু জানান, প্রধানমন্ত্রী রোববার কিশোরগঞ্জ থেকে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবারে এই দিবসটি প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘রুপালি মৎসে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।

প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- দুপুর সাড়ে ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন, দুপুর ১টায় কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ, দুপুর আড়াইটায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকার গৃহীত উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখা কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বিকাল সোয়া ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কিশোরগঞ্জ সার্কিট হাউসে উপস্থিতি ও বিরতি। বিকাল ৪টায় কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ ও অন্যান্য কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আবা/এসআর/২৬

কিশোরগঞ্জ,প্রধানমন্ত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত