ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমানসহ চার নেতা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমানসহ চার নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চারজনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং নীতি নির্ধারণে নতুন নেতৃত্বের অভিজ্ঞতা ও মেধাকে কাজে লাগাতেই এই সিদ্ধান্ত নিয়েছে দলটির হাইকমান্ড।

আজ শনিবার (১৫ আগস্ট) দলের এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত নেতারা হলেন- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা মো. আমান উল্লাহ আমান, অধ্যাপক ড. ফরহাদ হালিম এবং সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিজ্ঞ ও প্রবীণ এই নেতাদের দলটির সর্বোচ্চ কমিটিতে যুক্ত করার মাধ্যমে দল পরিচালনা ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণে আরও গতি আসবে।

বিএনপির নীতিনির্ধারকেরা আশা প্রকাশ করেছেন, উল্লিখিত নেতৃবৃন্দ তাঁদের মেধা ও বিচক্ষণতার দ্বারাা সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।

চার নেতা,রিজভী-আমান,সদস্য,স্থায়ী কমিটি,বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত